উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/০২/২০২৬ ৯:৩৯ এএম

জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে নির্বাচনী বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে উখিয়ার পালংখালী স্টেশনে।

শনিবার সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের সর্বপ্রথম মিয়ানমারে প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এ বিষয়ে ভূমিকা রাখেন। এবার তারেক রহমানই ১৫ লাখ রোহিঙ্গার মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে পারবেন।’

তিনি আরও বলেন, পালংখালী ও হোয়াইক্যং ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় একটি কলেজ স্থাপন করা হবে, যাতে এ অঞ্চলের ছেলে-মেয়েরা উচ্চশিক্ষার সুযোগ পায় এবং দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি চাকমা পাড়া এলাকাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা এবং সুপেয় পানির ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

পথসভায় সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার।

পথসভায় বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহাম্মদ। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, কক্সবাজার জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রমুখ

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...