প্রকাশিত: ২০/১২/২০১৮ ৯:১২ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট::
নির্বাচনে বিজয়ী হতে বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে এবং টাকা ছড়াচ্ছে। বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (বুধবার) বিকালে প্রধানমন্ত্রী ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, চট্টগ্রাম এবং পিরোজপুর জেলায় দলের নির্বাচনী সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তাই আমি আপনাদের বলতে চাই কোথায় এবং কোন কোন ছাপাখানাগুলোতে এ ধরনের ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে তা খুঁজে বের করুন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, লন্ডন থেকে বিএনপি নেতা পরিকল্পনা করছেন। অন্যদিকে তার সহযোগিরা নির্বাচনে বিজয়ী হতে এখানে ষড়যন্ত্র করছেন।
প্রধানমন্ত্রী দাবি করেন, এ বিষয়ে কোনও সন্দেহ নাই যে তাদের একটি খারাপ পরিকল্পনা আছে।
শেখ হাসিনা বলেন, বিএনপি এখন নিজেদের কার্যালয় ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে আওয়ামী লীগকে দোষারোপ করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা যাতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য জনগণকে সতর্ক থাকতে হবে। জনগণকে এটা প্রতিরোধ করতে হবে এবং বিএনপির ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ আগামী ৩০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিতে চায়। অন্যদিকে বিএনপি জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে চায়। কিন্তু সবাই যদি সতর্ক থাকে তাহলে তাদের ষড়যন্ত্র সফল হবে না।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...