প্রকাশিত: ১৭/০৫/২০২২ ৫:১৮ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপির নেতাকর্মীরা যদি বাংলাদেশে ছেড়ে চলে যায়, তাতে দেশের মানুষের কোনো সমস্যা নেই।
কিন্তু দেশের মধ্যে থেকে কোনো বিশৃঙ্খলা করলে জনগণ আপনাদের (বিএনপি) বিতাড়িত করবে। চাইলে আপনারা রোহিঙ্গা ক্যাম্পে গিয়েও থাকতে পারেন। থাকার সুন্দর ব্যবস্থা আছে।
তিনি বলেন, শেখ হাসিনা আরও ভালো ব্যবস্থা করেছেন ভাসানচরে। চাইলে সেখানে গিয়েও থাকতে পারেন। মানবিক আওয়ামী লীগ ও শেখ হাসিনা আপনাদের (বিএনপিকে) আশ্রয় দেবে।
রোববার (১৫ মে) বিকেলে আজিমপুর গভ. স্কুল অ্যান্ড কলেজের শেখ হাসিনা অডিটোরিয়ামে লালবাগ থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আওয়ামী লীগের লড়াই দেশের মানুষের জন্য, বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ বিনির্মাণের পক্ষে।
বিএনপির নেতাকর্মী বলছে, বাংলাদেশ হবে শ্রীলংকার মতো। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলাদেশ কখনও শ্রীলংকা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer