প্রকাশিত: ১৮/০৫/২০১৭ ২:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০২ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি :: হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লোকমান (৩৭) কে বুধবার রাত ১ টার দিকে তার নিজ বাড়ি পাইপের গোরা উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত লোকমান হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ইউপি মেম্বার ছিলেন।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সতত্যা নিশ্চত করেন ।

তিনি জানান, ইউপি মেম্বার লোকমান রাতে একটি মিলাদ মাহফিল থেকে নিজ বাড়ীতে ফেরার পথে বাড়ী থেকে দুইশ গজের মধ্যে তাকে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করেছে। পুলিশ তার উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে আলামত সংগ্রহ এবং তদন্ত চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, হাটহাজারী থেকে সন্ত্রাসী হামলায় আহত একজন ইউপি মেম্বারকে হাসপাতালে আনার পর রাত আড়াইটার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা তার বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer