প্রকাশিত: ২৭/১০/২০২১ ৫:৩৩ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আল আমিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে আটকে রাখা অবস্থায় নয় ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এক মাস আগে তিনি নেত্রকোনা থেকে অজগর সাপটি নিয়ে আসেন বলে জানা গেছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সংবাদ পেয়ে আল আমিনের বাড়ি থেকে আটক অবস্থায় অজগরটি উদ্ধার করা হয়। পরে অজগরটি দি বার্ড সেফটি হাউজ সংগঠনের হেফাজতে নিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মামুন বিশ্বাস।

এ বিষয়ে আল আমিন বলেন, গত এক মাস আগে আমি নেত্রকোনা থেকে অজগর সাপটি আমার বাসায় নিয়ে আসি। একমাস ধরে আমার কাছেই ছিল অজগর সাপটি। আমি বন্যপ্রাণী আইন জানি না। আগামীতে এই ধরনের কাজ আর করব না।

পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, আল আমিনের বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করে আমার হেফাজতে রেখেছি। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সাথে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুত অজগরটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer