উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১১/২০২২ ৮:২০ পিএম

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়াঃ
কক্সবাজারের উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের থাইংখালী ও বালুখালীর মাঝামাঝি মরাগাছ তলা নামক স্থানে অভিযান করে একই এলাকার মৃত আজম উল্লাহর ছেলে সোনা মিয়া (৪০)কে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে র‍্যাব।

রবিবার (১৪ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মরাগাছতলা বাজারের খায়রুল বাশারের চা দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকট অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশী করে তার নিকট হতে সর্বমোট (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়,ইয়াবা ট্যাবলেট গুলো টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...