বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২২/০৯/২০২৪ ৩:৩৮ পিএম

“লেগেছেরে লেগেছে,রক্তে আগুন লেগেছে” স্লোগান শুনেই মনে হবে কোনো এক যৌক্তিক দাবী নিয়ে তীব্র আন্দোলন চলছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে উখিয়া উপজেলা পরিষদ চত্বরে মিছিল নিয়ে জড়ো হয় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ত্রিশ-চল্লিশ জন শিক্ষার্থীদের একটি দল।

যাদের ব্যানারে লেখা ছিলো, ” বার্ষিক পরীক্ষা বাতিল চাই।” যদিও দাবী প্রাসঙ্গিক না হওয়ায় এসব শিক্ষার্থীরা মিনিট বিশেক অবস্থানের পর ফিরে আসতে বাধ্য হয় উখিয়ার গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা থেকে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এবছর চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছিলেন অভিভাবক ও শিক্ষাবিদসহ বিভিন্ন অংশীজন। কিন্তু তাতে কর্ণপাত করেনি শেখ হাসিনা সরকার।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমালোচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং দেওয়া হয়েছে আগামী বছর থেকেই পুরনো কারিকুলামে ফেরার ইঙ্গিত।

ফলে সীমিত সিলেবাসে আগের মতোই বার্ষিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

উখিয়া মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বদরুল আলম জানিয়েছেন, মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্দেশনা পেয়েছে এবং সে আলোকেই পরীক্ষা নেওয়া হবে।

তিনি বলেন, ” পরীক্ষা বাতিলের দাবীটির যৌক্তিকতা নেই, আমি শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি তারা বিদ্যালয়কে অবহিত করেছে কিনা? অসুবিধে থাকলে তারা সেখানে জানাতো কিন্তু সেটি না করে এখানে চলে এসেছে।”

পরীক্ষা নেওয়ার বিষয়টি বুঝিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরত পাঠানো হয় বলে জানান তিনি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...