প্রকাশিত: ১৩/১০/২০১৬ ৪:০২ পিএম
রোবরোববারের হামলার ঘটনায় সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
রোবরোববারের হামলার ঘটনায় সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
রোবরোববারের হামলার ঘটনায় সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি : বার্মার রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয়দের সংঘাতে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। গত রোববার থেকে শুরু হওয়া এই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য এবং হামলাকারীদের ২৬ জন প্রাণ হারায়।

বাংলাদেশ সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত এলাকাটিতে পুলিশের ওপর হামলার এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ পরে বড় আকার নেয়।

যদিও হামলার জন্য দায়িদের বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ তবে রোববারের হামলার ঘটনায় সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রীয় মাধ্যমের খবরে বলা হয়, অস্ত্রধারী লোকজন সীমান্ত পুলিশের বেশ কয়েকটি চৌকিতে এই হামলা চালায়। এরা দেশটিতে দীর্ঘদিন ধরে নিপীড়িত রোহিঙ্গা গোষ্ঠীর সদস্য বলে মনে করা হচ্ছে।

এই সহিংসতার ঘটনার পর সরকারি বাহিনীর অবস্থানের বিষয়ে আজ স্থানীয় সংবাদপত্রে দেশটির নেত্রী অং সাং সুচি বলেছেন, সরকার ‘আইনের শাসন প্রতিষ্ঠার’ চেষ্টা করছে।

মংগদু এলাকায় তাদের হামলায় নয়জন পুলিশ নিহত হয়। এরপর পিস্তল, ছুড়ি, চাকু হাতে প্রায় তিনশো স্থানীয় বাসিন্দার সাথে সংঘাতে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ-বার্মা সীমান্তে রাখাইন প্রদেশে গত কয়েকদিন ধরে সংঘাত চলছে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...