ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৯/২০২৩ ৯:৪৫ এএম

বান্দরবানে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ( ৩১ আগস্ট) বিকেলে বান্দরবান সদর ট্রাফিক মোড় এলাকার পর্বত আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নূর আলম (৫০), জোহর (৩৫), হাফিজুর রহমান (২৮), নূর আলম (৩৭), হোসাইন ( ২২), ইউসুফ (২১), আরিফ (৩০), হাসান (২০), রুহুল আমিন (২২), সিদ্দিক ( ২১), আরাফাত (২০), সালাম (২৫), রিফান (১৬), হাকিম (৩০), আলিম উল্লাহ (২৬), আলম (৩০), জাফর হোসেন (২২), হোসেন আহমদ (৩৬), রশিদ উল্লাহ (১৬) ও আহমুদুল (৫২)। তারা সবাই কক্সবাজার উখিয়া থ্যাংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ, সি, ও ই ব্লকের বাসিন্দা।

আটকদের মধ্যে ইউসুফ জানান, বান্দরবানের ফজল করিম মাঝি নামের এক ব্যক্তি ২০ রোহিঙ্গাকে কাজের কথা বলে পর্বত হোটেলে রাখেন। পরে পুলিশ হোটেল থেকে তাদের আটক করে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...