প্রকাশিত: ২৭/০৭/২০১৭ ৭:৩০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৯ পিএম

বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানের রুমায় ইউএনডিপি পরিচালিত স্কুলের এক শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জুম থেকে ফেরার পথে হত্যা করা হয়। বুধবার সন্ধ্যায় উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু উজানী পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। খুনের শিকার ওই শিক্ষকের নাম নুশৈ মং মারমা (৩৫)। তিনি ওই এলাকার পাইথ রং মারমার ছেলে।

রুমা থানার ওসি শরিফুল ইসলাম জানান, ওই শিক্ষক পাহাড়ে জুমের কাজ সেরে পাড়ায় ফিরছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে কে বা কারা জড়িত সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

ওসি আরো জানান, ভোরে ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য রুমা থানা থেকে পুলিশ পাঠানো হবে। পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লা মং মারমা জানান, স্থানীয়রা জনপ্রতিনিধিদের ঘটনার কথা জানিয়েছে। পাড়ার লোকজনদের সাথে পূর্ব শত্রুতা নিয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ রাতে লাশ উদ্ধার করতে যায়নি। সকালে ঘটনা তদন্তে ও এলাকায় ইউপি চেয়ারম্যানসহ পুলিশ যাবে বলে জানান উহ্লা মং।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer