উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১২/২০২২ ১০:২৩ পিএম

বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

রবিবার (১১ডিসেম্বর) সন্ধ্যায় আবারও বান্দরবান জেলা প্রশাসক এর রুটিন দায়িত্বে থাকা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় পর্যটকদের নিরাপত্তা বিবেচনা করে বান্দরবান জেলার ৭ উপজেলার মধ্যে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণে যেতে পারবে না, তবে অন্যান্য উপজেলায় পর্যটকদের ভ্রমণে কোনো নিষেধ নেই।

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করে জানান, বান্দরবানে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (অনির্দিষ্টকাল) নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে, তবে বাকি উপজেলাতে ভ্রমণে কোনো অসুবিধা নেই।

এর আগে গত ৭ডিসেম্বর বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

গত ১০ অক্টোবর থেকে বান্দরবান জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়। সাঁড়াশি অভিযানে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে গত ১৮অক্টোবর থেকে এ পর্যন্ত ১১ বার নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...