প্রকাশিত: ০১/০৬/২০১৬ ১০:৪৭ পিএম

lama photo,~1এম.বশিরুল আলম,লামাঃ
লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাটা গ্রামে হারাগাজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী হ্লাসাইং মারমা (১৩) নামের এক ছাত্রী অপহরণ হয়েছে। অপহরনের ৯ দিন অতিবাহিত হলেও এখনো উদ্ধার হয়নি।

জানাযায়, গত ২৪ তারিখ ৭টার দিকে নিজ বাড়ি থেকে দাদির বাড়িতে ঘুমাতে যায়। কিন্তু সকালে মেয়েটি বাড়িতে ফিরে না আসলে শুরহয় খোঁজাখুঁজি, অনেক খোঁজার পরেও সন্ধান মেলেনি।

গত ২৭ মে লামা থানায় অপহৃত পিতা অংছাপ্রু মার্মা ছয়জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং- ১১, তারিখ- ২৭ মে ২০১৬।

আসামীরা হলেন, ছৈয়দ আহাম্মদের ছেলে মোঃ মিজান (২১) এর নেতৃত্বে মনছুর আলম (২২), পিতা- নুর মোহাম্মদ, মোঃ জসিম (১৯), পিতা- করন আলী, মোঃ মঞ্জুর (১৮), পিতা- শফিক কালু, মোঃ মিজান (২০), পিতা- ফয়েজ আহাম্মদ ও মোঃ হাছন (২৫), পিতা- মকবুল হোসেন।

এ ব্যাপারে লামা থানার মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) হারন অর রশিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, হ্লাসাইং মারমা মার্মানীর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আমি আশাবাদী শিঘ্রই হ্লাসাইং মারমা মার্মানীকে উদ্ধার করা যাবে।

পাঠকের মতামত

Single Page Footer