প্রকাশিত: ০৫/০৪/২০২০ ৭:২৪ পিএম

করোনাভাইরাসের সংক্রমণরোধে বাংলাদেশে তাবলিগ জামাতের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির একাংশের মুরুব্বি মাওলানা জুবায়ের আহমেদের ছেলে হাফেজ মাওলানা মোহাম্মদ হানজালা।

আজ রবিবার বিকেলে তিনি কালের কণ্ঠকে জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তাবলিগ জামাতের জনসম্পৃক্ততা হয় এমন সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিশেষ করে মসজিদভিত্তিক দাওয়াতি কাজ। তবে এটা আজ থেকে নয়; দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর প্রথম থেকেই সব এলাকায় নির্দেশনা দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তাবলিগ জামাতের কার্যক্রম স্থগিত থাকবে বলেও তিনি জানান।

এদিকে তাবলিগ জামাতের সাদপন্থীদের মুরুব্বি মাওলানা আব্দুল্লাহ মুনসুর শেখ কালের কণ্ঠকে বলেন, করোনাভাইরাসের এই সঙ্কট মুহূর্তে সরকারের সকল নির্দেশনা মানার জন্য সবাইকে বলা হয়েছে।

প্রসঙ্গত, মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতে গিয়ে এক মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফরিদপুরের নগরকান্দা থেকে সিঙ্গাইরে তাবলিগ জামাতে গিয়ে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হলে রাত ১২টায়ই পৌর এলাকা লকডাউন করে স্থানীয় প্রশাসন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer