ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০১/২০২৪ ১০:০৫ এএম

ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন ও বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলেন এ আগ্রহের কথা জানান ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খানকে। রবিবার (২১ জানুয়ারি) মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই তথ্য জানান সৌদি আরবের রাষ্ট্রদূত।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে দুই জন আগামী দিনে দুই দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় ও সুসংহতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া হজের নিবন্ধন পরিস্থিতি, হজযাত্রী পরিবহন, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনের বিষয়সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়।

সৌদি রাষ্ট্রদূত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানকে অভিনন্দন জানান। এসময় ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...