প্রকাশিত: ২৩/০১/২০১৯ ৮:০৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের বিদেশ যাওয়া ঠেকাতে উদ্যোগ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে ভুয়া পাসপোর্ট ও কাগজপত্র সংগ্রহ করে সৌদি আরবসহ বিভিন্ন দেশে যাওয়া রোহিঙ্গারা ফিরতে শুরু করেছে। বাংলাদেশ থেকে যাওয়ায় এসব রোহিঙ্গাদের সেসব দেশে পুনরায় পাঠানোও বেশ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা।

তিনি বলেছেন, এ ক্ষেত্রে পাল্টা অবস্থান নেওয়ার সুযোগ এক্ষুণি ঢাকার কাছে নেই। কিছু অসাধু কর্মকর্তা ও দালাল চক্রের জন্যই এ অবস্থার সৃষ্টি হয়েছে। চাইলেও আমরা সংশ্লিষ্ট দেশকে অনুরোধ অথবা যৌক্তিকতার জায়গায় নিয়ে যেতে পারিনা। শুধু বাংলাদেশ থেকেই নয়Ñভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ ও নেপালের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গারা সৌদি আরবে প্রবেশ করেছে বলে গণমাধ্যমে আমরা নিউজ দেখেছি।

এ নিয়ে দেওয়া প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, রোহিঙ্গারা বাংলাদেশি নাগরিক সেজে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পেয়েছে এটা খুবই দুঃখজনক বিষয়। পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছি, সময়টাও খুব বেশি নয়। কোনো রোহিঙ্গা পরবর্তীতে যেন বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বিদেশ যেতে না পারে এ জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারের অন্যান্য সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে আমরা আলোচনা করতে পারি।

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্টআই’র প্রতিবেদন বলছে, ৮ জানুয়ারি সৌদি আরব থেকে প্রথম দফায় ১৩ রোহিঙ্গা বাংলাদেশে আসে। এদের মধ্যে যে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়ে ছিলো তাদেরকে হাতকড়া পরিয়ে দেয়া হয়। বেশিরভাগই হজ পালনের ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন। সংবাদ মাধ্যমটির দাবি-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ সৌদি আরব সফরের পর দেশটি রোহিঙ্গাদের ঢাকায় পাঠানোর প্রস্তুতি শুরু করে। সোমবার আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, সৌদি আরব দ্বিতীয়বারের মতো আরও ২৫০ রোহিঙ্গাকে বাংলাদেশ পাঠানোর পরিকল্পনা করছে। স

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...