প্রকাশিত: ০৯/১০/২০১৬ ১:০০ পিএম

ডেস্ক রিপোর্ট ::

বাংলাদেশ-সংলগ্ন মিয়ানমারের সীমান্ত চৌকিতে দুর্বৃত্তদের সমন্বিত হামলায় দেশটির পুলিশের অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। এখনো নিখোঁজ পুলিশের ছয় সদস্য। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে তিনটি সীমান্ত চৌকিতে হামলা চালায় দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে প্রথম হামলাটি চালানো হয়।

রাখাইন প্রদেশের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা তিন মং সউ বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলায় পুলিশের দুই কর্মকর্তা নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য এখনো নিখোঁজ।’

নাম প্রকাশ না করার শর্তে মিয়ানমারের রাজধানী নেপিডোর একজন পুলিশ কর্মকর্তা তিনটি তল্লাশি চৌকিতে হামলার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করে পুলিশের আরেকটি সূত্র বলেছে, হামলায় পুলিশের কমপক্ষে আট সদস্য নিহত হতে পারেন। কিছু হামলাকারীও নিহত হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র জব্দ করা হয়েছে। সুত্র:: এএফপি/ প্রথম আলো

পাঠকের মতামত

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আল-জাজিরা মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক ...

সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ...

দিল্লির যন্তরমন্তরের আশপাশে ২৪ ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামীকাল শনিবার রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হতে ...

মালয়েশিয়ায় পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট, আলোচনায় রোহিঙ্গা ইস্যু

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ...