প্রকাশিত: ৩১/০১/২০১৯ ৭:৩৪ এএম

টেকনাফ প্রতিনিধি।
বাংলাদেশ পুলিশ মেডেল (পিপিএম) পেলেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব-৭) টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব। অসীম সাহসিকতায় মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি জনবান্ধব কার্যক্রমের জন্য তাকে এই পদক প্রদান করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-২ এর ২৯ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপসচিব ফারজানা জেসমিনের স্বাক্ষরে জারীকৃত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের র‌্যাব-৭ এর ইনচার্জ মেজর মেহেদী হাসানসহ সারাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৩৪৯ জন বিপিএম ও পিপিএম পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনিত হয়েছেন। এ প্রজ্ঞাপনে র‌্যাবের লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (গ) ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এর ১৯ নম্বরে নাম রয়েছে। একই প্রজ্ঞাপনে কক্সবাজার জেলা পুলিশ ও র‌্যাব-৭ এর আরো ৫ জন পুরস্কার পেয়েছেন।

বিপিএম অর্জনের প্রতিক্রিয়ায় র‌্যাবের লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘সব সময়ই নিজের সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছি। বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ এই পদক আমাকে দেশ ও মানুষের কল্যানের কাজে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।’

গত বছর জুনের শেষ মাসে লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব টেকনাফ যোগদান করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...