প্রকাশিত: ১০/০৭/২০১৯ ১:৪৪ পিএম , আপডেট: ১০/০৭/২০১৯ ১:৪৫ পিএম

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, ‘বাংলাদেশ জলবায়ু সঙ্কট মোকাবিলায় বিশ্বের কাছে শিক্ষকে পরিণত হয়েছে। অভিযোজন বিষয়ে বাংলাদেশের কাছে বিশ্বের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন।

বুধবার (১০ জুলাই) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) ঢাকা বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠান উদ্বোধন করেন। জিসিএ’র বর্তমান চেয়ার বান কি মুন বৈঠকের ‘ওয়ে ফরোয়ার্ড অ্যান্ড নেক্সট স্টেপ টোওয়ার্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন।

তিনি বলেন, ‘২০০৯ সালে বাংলাদেশ বিশ্বে প্রথম অভিযোজন নীতি গ্রহণ করে। সত্তরের দশকে যেখানে পাঁচ লাখ মানুষ মারা গেছেন, সেখানে আজ এসব নীতির কারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা আজ এখানে একত্রিত হয়েছি, কিছু শেখার জন্য। বাংলাদেশে একটি অ্যাডাপটেশন সেন্টার প্রতিষ্ঠার ব্যাপারে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার আলোচনা হয়েছে।’

এ সময় আরো বক্তব্য দেন মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন ও জিসিএ কো-চেয়ার ড. ক্রিস্টালিন জর্জিভা। এতে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...