প্রকাশিত: ০৬/০৪/২০১৯ ৭:২৫ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়ায় মাদক, জঙ্গি, দূর্নীতি ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল বিকালে টেকনাফ মিঠাপানিরছড়া বাজারে এ সভা অনুষ্টিত হয়।
জানা যায়, মিঠাপানিরছড়া আলফালাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী এই সভায় সভাপতিত্ব করেন টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-সার্কেল) নাহিয়ান আদনান তাইয়ান। প্রধান আলোচক ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আতœসমর্পন প্রক্রিয়ার সমন্বয়ক সাংবাদিক আকরাম হোসেন।
নাফ নদী শিল্পী গোষ্টির আবদুল মালেকের উপস্থাপনায় অনুষ্টিত এ সভায় ডাকাত কবলিত গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাবেক মেম্বার আহমদ হোসেন, মাওঃ আবদুল মালেক, জাফর সওদাগর, নুরুল আমিন প্রমুখ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে আইন প্রয়োগকারী সংস্থার নিকট সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে ইয়াবাসহ যাবতীয় মাদক এবং অপরাধমুক্ত টেকনাফ উপহার দেওয়া সম্ভব। সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক ও দূর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কোন মাদক কারবারী স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদের সুযোগ দেওয়া হবে। তারা ২য় দফায় আত্মসমর্পনের সুযোগ পাবেন। সদিচ্ছুকরা এই সুযোগ গ্রহন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। বাঁচতে হলে আতœসমর্পন করুন। আমি চাইনা টেকনাফের মাটিতে ইয়াবার কারণে আরও বøাড পড়–ক। দয়া করে আমাকে বাধ্য করবেননা।
উপজেলার ৬টি ইউনিয়ন ও টেকনাফ পৌরসভা মিলে মোট ৭০টি ওয়ার্ডে একটি করে কমিটি গঠন করা হবে। সবমিলিয়ে ৭০টি কমিটি গঠন করা হবে। মাদকসহ যে কোন অপরাধীকে ধরতে এবং পুলিশকে গতিশীল রাখতে সঠিক তথ্য দিতে হবে। ইয়াবা ব্যবসায়ীদের ২য় দফায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হচ্ছে। শিগগিরই সেই সুযোগ গ্রহণ করুন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে পারবেননা। টেকনাফের বদনাম গুছানোর সময় এখন। তাই সকলে ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে ভূমিকা রাখুন। একটি সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ ও দেশ গঠনে এগিয়ে আসুন। যারা ইয়াবা ব্যবসা করে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে’।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer