প্রকাশিত: ১৪/১২/২০১৯ ৭:৩০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির দুর্দান্ত জয়ের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জয়কে যুক্তরাজ্যের জনগণের কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে দেখছেন। খবর: ইউএনবি

শেখ হাসিনা স্মরণ করেন, দুদেশের গণতন্ত্র ও সহনশীলতার শক্তিশালী ও সাধারণ মূল্যবোধের দিক দিয়ে বিশেষ সম্পর্ক রয়েছে। বিশেষত জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে।

প্রধানমন্ত্রী পুনরায় উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যুক্তরাজ্য নিবিড়ভাবে জড়িত। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য সরকার ও জনগণের সমর্থন ছিল। পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করার বিষয়ে যুক্তরাজ্যের অবিচল প্রতিশ্রুতি দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে মূল ভূমিকা রাখে।

তিনি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বরিস জনসনের বাংলাদেশ সফর ও রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা স্মরণ করেন। শেখ হাসিনা আশা করেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাজ্যের বৈশ্বিক নেতৃত্বের সহায়তায় রোহিঙ্গাদের প্রতি সংঘটিত নৃশংসতার জন্য মিয়ানমারের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে এবং রোহিঙ্গারা অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও টেকসই পদ্ধতিতে তাদের স্বদেশে ফিরে যেতে সক্ষম হবে।

বার্তায় উল্লেখ করা হয়, এই ইস্যুতে, রোহিঙ্গাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপের অপেক্ষায় থাকবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাণিজ্য, বিনিয়োগ, ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বহুমুখী সম্পর্কের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

তিনি ব্রিটিশ সরকারের সঙ্গে অভিন্ন স্বার্থের অংশীদারিত্বকে আরও জোরদার করতে ও মানবতার স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশায় রয়েছেন।

প্রধানমন্ত্রী ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বরিস জনসনকে আমন্ত্রণ জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer