প্রকাশিত: ০৪/০৩/২০২০ ৫:০০ পিএম , আপডেট: ০৪/০৩/২০২০ ৫:০৩ পিএম

বিশেষ প্রতিনিধি::


টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন র‍্যাবের পরিচালক ( লিগ্যাল এন্ড মিডিয়া উইং ) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বিপিএম,পিসিএস। তিনি দুপুর ১ টার দিকে টেকনাফের নীলা ইউনিয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের ২৬ ও ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পসহ র‍্যাব-রোহিঙ্গা সন্ত্রাসী বন্দুকযুদ্ধের ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় কর্ণেল তোফাইল মোস্তফা সরোয়ার বলেন, “আমরা রোহিঙ্গাদের কে মানবতার খাতিরে আমাদের দেশে আশ্রয় দিয়েছি যা পুরো বিশ্বের মধ্যে আমাদের সুনাম অর্জন হয়েছে। তাই বলে এই নয় যে কিছু রোহিঙ্গা ইয়াবা, গুম, খুন অপকর্মে লিপ্ত হবে। আমরা যে অপতৎপরতা রোধে কাজ চালিয়ে যাচ্ছি। ‘ তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকালের সহযোগিতা কামনা করেন ।
পরিদর্শন কালে সাথে ছিলেন র‍্যাব- ১৫ কক্সবাজার ব্যাটলিয়ন অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।
৪ মার্চ বুধবার সকাল ১১টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করলে এই সময় তাকে ফুল দিয়ে বরন করে নেন র‍্যাব ১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ মির্জা শাহেদ মাহতাব।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer