প্রকাশিত: ০২/০১/২০১৯ ৮:০৬ এএম

ফেনী: ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদকবিক্রেতা নিহত হয়েছেন।মঙ্গলবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান ধাওয়া করে র‌্যাব। কাভার্ডভ্যানটি মহাসড়কের দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে আসাদ ও এনামুল হক আকন্দ নামে দুই মাদকবিক্রোতার গুলিবিদ্ধ মরদেহ, একটি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার এবং ২৫০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

নিহত দু’জনের বাড়ি মাদারীপুর জেলার বলে প্রাথমিকভাবে জানানো হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...