প্রকাশিত: ১০/০২/২০২০ ৯:২১ এএম

টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল আমিন নামের শীর্ষ রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। সে লেদা নুরালী পাড়ার মৃত মকতুল হোসেনের ছেলে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদা নরালী পাড়া পাহাড়ে বন্দুকযুদ্ধের ঘটনাটি বলে জানিয়েছে র‌্যাব।
ঘটনাস্থল থেকে ১টি থ্রি-কোয়ার্টার গান, ১টি ওয়ান শুটার গান, ৪টি তাজা কার্তুজ, ৩টি খালি খোসা, ১০০টাকাসহ ১টি মানি ব্যাগ, ১টি মোবাইল, মিয়ানমারের ১১টি এমপিটি সিমকার্ড ও একটি দেশীয় সীমসহ মোবাইল উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানিয়েছেন, পাহাড়ে অবস্থান করা ৬/৭জন স্বশস্ত্র ডাকাত র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে র‌্যাবের ল্যান্সনায়েক আজহারুল ইসলাম এবং সিপাহী মোঃ সোহেল আহত হয়। এরপর র‌্যাব সদস্যরাও সরকারী সম্পদ এবং আত্মরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করলে স্বশস্ত্র দুবৃর্ত্তরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়।
তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ রোহিঙ্গা ডাকাত নুরুল আমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...