প্রকাশিত: ০৭/০৫/২০১৯ ১১:৪৯ এএম

রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নারী অপহরণকারী ও ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলাম সুমন ওরফে সজল (৩৫) নিহত হয়েছেন।

php glass
সোমবার (৬ মে) দিনগত রাতে উপজেলার পূর্ব ইচলী এলাকায় এ ঘটনা ঘটে। সুমন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের মহেশার আলীর ছেলে।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান সাইফ বাংলানিউজকে বলেন, সোমবার দিনগত রাত দেড়টার দিকে সুমনসহ আরও দুইজন একটি মোটরসাইকেলযোগে উপজেলার পূর্ব ইচলী এলাকা দিয়ে যাওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটক করা চেষ্টা করেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়ে পরে ঘটনাস্থল থেকে সুমনকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...