
ডেস্ক রিপোর্ট::
টেকনাফে মাদকের চালান খালাসের সময় বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে।
জানা যায়, ১৫জানুয়ারী (বুধবার) ভোরে র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে অভিযানে গেলে মাদক কারবারী চক্রের স্বশস্ত্র সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করার কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে অস্ত্র ও মাদকসহ গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তাদের চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। তাদের পকেটে থাকা পরিচয়পত্রের সুত্রধরে নিহতরা কুতুপালং শরণার্থী ক্যাম্পের হোছাইন শরীফের পুত্র আবুল হাশিম (৩০) এবং শামসুল আলমের পুত্র মোঃ আইয়ুব (২৪) বলে সনাক্ত করে। মৃতদেহ ২টি পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে এই অভিযানের ব্যাপারে র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

পাঠকের মতামত