প্রকাশিত: ১১/০৩/২০১৯ ১০:২৩ এএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ::
মাদক কারবারে জড়িত অপরাধীদের নির্মুল করার জন্য টেকনাফে পুলিশের মাদক বিরোধী চলমান যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে।

সেই সূত্র ধরে ১১ মার্চ গভীর রাতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারী নিহত হয়েছে। সুত্রে আরো জানা যায়,১১ মার্চ গভীর রাত ১টা ৫০ মিনিটের সময় হোয়াইক্যং ইউনিয়ন সাতঘরিয়া পাড়া শিয়াইল্লা পাহাড় সংলগ্ন এলাকায় মাদক পাচারে জড়িত অপরাধী চক্রের সাথে এ ঘটনাটি সংগঠিত হয়।

ঘটনাস্থল তল্লাশী করে ৩ হাজার ইয়াবা,১টি দেশীয় তৈরী এলজি,৩ রাউন্ড তাজা কার্তুজ,৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, নিহত মাদক পাচারকারী টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন মহেশখালীয়া পাড়া এলাকার শাহ আলমের পুত্র আব্দুর রহমান(২৩)। পুলিশ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার মর্গে প্রেরন করেছে।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা অভিযানে গেলে মাদক কারবারী পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষন করে পুলিশ সদস্যরাও আত্বরক্ষার্থে পাল্টা গুলি করে এতে এক মাদক পাচারকারী গুলিবিদ্ধ হয়। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার জন্য টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

ঘটনাস্থল তল্লাশী করে ৩ হাজার ইয়াবা,১টি দেশীয় তৈরী এলজি,৩রাউন্ড তাজা কার্তুজ,৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন মাদক কারবারে জড়িত অপরাধীদের নিশ্চিহ্ন করার জন্য টেকনাফ থানা পুলিশের মাদক বিরোধী চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।

পাশাপাশি ভদ্রতার মুখোশ পড়ে আড়ালে থেকে যারা এখনো মাদক পাচারে লিপ্ত রয়েছে সেই সমস্ত অপরাধীদের আইনের আওয়াতাই নিয়ে আসতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer