উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাচালানের সঙ্গে জড়িতদের খুঁজছে বিজিবি
কক্সবাজারের উখিয়ায় কাঁকরা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে ...

ইমাম খাইর, কক্সবাজার ::
কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বদরমোকাম জামে মসজিদে ‘জীবাণু নাশক টানেল’ স্থাপন করা হয়েছে।
মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার (১৪ মে) যোহর নামাজের পূর্বে টানেলটি বসানো হয়। কক্সবাজারে এই প্রথম কোন মসজিদে অত্যাধুনিক মেশিন বসানো হলো।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাউদ জানান, করোনা পরিস্থিতিতে মানুষের ঝুঁকির কথা বিবেচনা করে Disinfection Tunnel বা জীবাণুনাশক মেশিন টানেল সিদ্ধান্ত নিয়েছে মসজিদ কমিটি।
এটি আরও একমাস আগে বাসানোর পরিকল্পনা ছিল। গণপরিবহন চলাচল বন্ধ থাকায় এটি স্থাপনে একটু বিলম্ব হয়েছে। মহান আল্লাহতালার কাছে শোকরিয়া, আমরা জীবাণু নাশক মেশিনটি বসাতে পেরেছি।
এতে মুসল্লিরা ঝুঁকিমুক্ত পরিবেশে নামাজ আদায় করতে পারবেন।
পাঠকের মতামত