ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৬/২০২৪ ৭:৩৮ এএম

কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকায় সমুদ্রের ঢেউ থেকে বড় ভাইকে বাঁচাতে গিয়ে সিফাত আলম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সিফাত আলম কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের আলমের ছেলে।

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের দিকে নাজিরারটেক এলাকায় দুই ভাই বাটা জাল নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে বড় ভাই সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে ভেসে যায়। বড় ভাইকে বাঁচাতে গিয়ে সাগরে তলিয়ে যায় সিফাত। পরে স্থানীয় জেলেরা দুই ভাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে ছোট ভাই সিফাতের মৃত্যু হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, সমুদ্রে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...