প্রকাশিত: ০১/০১/২০১৮ ৮:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে আগামীকাল মঙ্গলবার বঙ্গভবনে যাওয়ার ডাক পেয়েছেন আরো তিনজন।

এঁরা হলেন লক্ষ্মীপুরের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ মোস্তফা জব্বার। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, বিষয়টি নিয়ে তিনি পরে কথা বলবেন।

এর আগে বিকেলে নারায়ণ চন্দ্র চন্দ এনটিভি অনলাইনকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কাল তাঁকে বঙ্গভবনে যেতে বলা হয়েছে।

ধারণা করা হচ্ছে মন্ত্রিপরিষদে কোনো রদবদল বা নতুন দায়িত্ব দেওয়ার ঘটনা ঘটবে আগামীকাল। বিভিন্ন গণমাধ্যমে অবশ্য এই প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আইটি বিশেষজ্ঞকে মন্ত্রিপরিষদে স্থান দেওয়া হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer