প্রকাশিত: ২১/০৯/২০১৭ ৭:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বখাটের থাপ্পড়ে লাঞ্ছিত হয়ে ক্ষোভে অপমানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। এ ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুরে। এ ঘটনায় বখাটের সহযোগী আশরাফুল ইসলামকে আটক করলেও অভিযুক্ত বখাটে সোহেলসহ অন্যদের আটক করতে পারেনি পুলিশ। আত্মহত্যা করা স্কুলছাত্রীর স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর দাবি বখাটে সোহেলসহ জড়িতদের গ্রেপ্তার করে বিচার করা হোক। সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চক দুর্গাপুর গ্রামের মোস্তা মিয়ার মেয়ে মাদারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মিষ্টি। তার উপর নজর পড়ে এলাকার বখাটে পরিচিত সোহেল মিয়ার। পাশের গ্রামের নুরুল ইসলামের বখাটে পুত্র সোহেল মিয়া প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো। স্কুলছাত্রী মিষ্টি তার প্রস্তাবে সাড়া না দেয়ায় সোহেল ক্ষুব্ধ হয়ে ওঠে।
মঙ্গলবার বিকালে আয়শা আকতার স্কুল শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে ৪-৫ জন সহযোগী নিয়ে বখাটে যুবক সোহেল তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু প্রস্তাবে রাজি না হলে আয়েশাকে গালে থাপ্পড় দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাকে হুমকিও দেয় বখাটে সোহেল। সেই অপমান সইতে না পেয়ে বাড়ির সবার অজান্তে বিষপান করে আয়েশা। পরে অসুস্থ অবস্থায় পলাশবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বখাটে সোহেল ও সহযোগীদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। সুত্র: মানবজমিন

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...