প্রকাশিত: ২২/০২/২০২২ ৯:১৯ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মোঃ রবিন নামে এক যুবক নিহত হয়েছে।

সদর উপজেলার মুসলিম নগর এলাকায় সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ওই সংর্ঘষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত মোঃ রবিন ফতুল্লার মোসলিম নগরের নয়াবাজার এলাকায় মোহাম্মদ হোসেন এর ছেলে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ফতুল্লা) নাজমুল হাসান জানান, সন্ধ্যায় মুসলিম নগর এলাকায় মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ বাঁধে। এসময় রবিন নামে নামে এক যুবককে ইট দিয়ে আঘাত ও ছরিকাঘাত করে রক্তাক্ত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ ময়নাতদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় ২ জনকে আটক করা হয়েছে পাশাপাশি যারা যারা ঘটনার সাথে জড়িত তাদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...