প্রকাশিত: ২৬/১২/২০১৭ ৯:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫৭ এএম

মোবাইলের মাধ্যমে প্রবাসীর সাথে বিয়ের নাটক সাজিয়ে, লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কনে ও তার বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মালঞ্চা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের মালঞ্চা এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল এমদাদুল হকের কলেজ পড়ুয়া কন্যা শবনম মোস্তারী ২০১৩ সাল থেকে লক্ষীপুর জেলার সৌদি-আরবে কর্মরত হারুনের সঙ্গে ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়। সেই থেকে হারুন-শবনমের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল প্রকার যোগাযোগ র্দীঘ দিন ধরে চলে এবং এক পর্যায়ে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকেই নানান কারণ দেখিয়ে শবনম ও তার বাবা-মা প্রায় ২৭ লাখ টাকা কথিত স্বামী হারুনের কাছ থেকে হাতিয়ে নেয়। গত ১৫ ডিসেম্বর হারুন দেশে ফিরে স্ত্রীর দাবী নিয়ে শবনমের বাড়িতে গেলে স্বামী হিসাবে অস্বীকার করলে পাঁচবিবি থানায় অভিযোগ করেন তিনি। প্রাথমিক তদন্তে তা প্রমানিত হলে বাবা-মাসহ শবনমকে থানা পুলিশ গ্রেফতার করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন বলেন, সৌদি প্রবাসী হারুনের অভিযোগের বিষয়টি প্রাথমিক তদন্ত করে জানা যায় ঘটনাটি সঠিক। বিয়ের নাম করে শবনম ও তার পরিবারে লোকজন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কারণে প্রতারণা মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে এ সংবাদ পাবার পর ঢাকার এক নাটক নির্মাতা একই ধরনের অভিযোগ করেছেন ওই প্রতারক শবনবের বিরুদ্ধে।

বিডি প্রতিদিন

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer