প্রকাশিত: ১৯/১১/২০১৯ ১০:৫৯ এএম

ফেনী সংবাদদাতা
পুলিশের শ্রেষ্ঠ অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছেন ফেনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া।
১৮ নভেম্বর ফেনী জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে আনুষ্ঠানিক ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী (বিপিএম, পিপিএম)।
ফেনী জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার,ডাকাত ও ছিনতাইকারী গ্রেফতার এবং ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের সাফল্যের স্বীকৃতি হিসেবে রনজিত কুমার বড়ুয়াকে এ সম্মাননা প্রদান করা হয়।
মাসিক ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল হোসেন, ফেনী সার্কেলের সিনিয়র এএসপি নিশান চাকমা।
অনুষ্ঠানে ফেনী জেলাধীন সকল থানার ওসি, ডিআইও ওয়ান ও টিআইসহ বিভিন্ন পদবীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় রনজিত বড়ুয়া জানান, সাফল্যের এ স্বীকৃতি ফেনী ডিবির সকলের অর্জন।
তিনি পরিদর্শক এএনএম নুরুজ্জামান, পরিদর্শক শাহীন মিয়া, এসআই মোতাহার হোসেন পিপিএম, এসআই মনিরুজ্জামান, এসআই মহিউদ্দীনসহ ফেনী ডিবির সকল সদস্যকে ধন্যবাদ জানান।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...