প্রকাশিত: ২২/০৬/২০২০ ৫:৫২ পিএম

ফেইক নিউজ মোকাবিলায় তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। সচেতনতা মূলক কার্যক্রম এর সমাজের ডিজিটাল লিটারেসি বাড়াতে প্রকল্প গ্রহণসহ ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের আওতায় ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে কার্যকর করার পাশাপাশি প্রযুক্তিগত ও আইনগত সহয়তার জন্য ডিজিটাল সিকিউরিটি হেল্পলাইন তৈরি ও ভুয়া সংবাদ নিয়ন্ত্রণের জন্য ‘ফ্যাক্ট চেকিং সাইট’ তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে সরকার। রবিবার (২১ জুন) রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ‘ফেইক নিউজ নিয়ন্ত্রণ’ বিষয়ক একটি অনলাইন সেমিনার অনুষ্ঠানে এ সব কথা বলেন।

সারা পৃথিবী এই মুহূর্তে করোনা মহামারীর মতো আরেকটি মহামারীতে ভুগছে। সংবাদ বিকাশের সর্বস্তরে ফেক নিউজ বা ভুয়া সংবাদের অস্তিত্ব থাকলেও ডিজিটাল যুগে তা মারাত্মক আকার ধারণ করেছে। এর ফলে সামাজিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এরই পরিপ্রেক্ষিতে ফেইক নিউজ কিভাবে নিয়ন্ত্রণ করে প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করা যায়, তারই পরিকল্পনা নির্ধারণ করতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কি-নোট-পেপার উপস্থাপন করেন আমেরিকার ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ের ডেটা সাইন্স বিষয়ক সহকারী অধ্যাপক ড. মো. রুহুল আমিন। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত সাহিত্যিক জনাব ড. মুহম্মদ জাফর ইকবাল, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিচালক এ্যাডিশনাল ডিআইজি জনাব তবারক উল্লাহ, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব মোজাম্মেল হক বাবু।

উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন, একই বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer