প্রকাশিত: ০৪/০৫/২০১৯ ১২:৩৯ পিএম

ঘূর্ণিঝড় ‘ফণী’ এখন বাংলাদেশের মধ্যাঞ্চলের স্থলভাগে (চুয়াডাঙা, রাজবাড়ি, মানিকগঞ্জ, ঢাকা অঞ্চলে) অবস্থান করছে। এটি আরও ৫ থেকে ৬ ঘণ্টা ঘূর্ণিঝড় হিসেবেই থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। পরে উত্তর-উত্তরপূর্ব দিক হয়ে ভারতের আসাম মেঘালয়ে প্রবেশ করবে। বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটার।

শনিবার সকাল ৬টায় সাতক্ষীরা, খুলনা, যশোর অঞ্চলে প্রবেশ করে ‘ফণী’। এর পর দেশের উত্তর ও উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তখন ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার।

কাল রাত থেকেই ঘূর্ণিঝড় ফণির প্রভাব পড়তে থাকে বাংলাদেশের বিভিন্ন স্থানে। এখন পর্যন্ত সারাদেশে ফণির প্রভাবে বজ্রপাত ও ঝড়ের তাণ্ডবে ঘরচাপা পড়ে নিহত হয়েছে ১৪ জন। নোয়াখালীতে ঘর চাপা পড়ে একজন, আহত অন্তত ৩০; বরগুনার পাথরঘাটায় খলিফার হাটে ঘরচাপা পরে ২ জন নিহত হয়েছে।

বাগেরহাটের থানপুরে গাছের ডাল পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঝড়ো হাওয়ার দরুন বজ্রপাতে এখন পর্যন্ত কিশোরগঞ্জে ৬, নেত্রকোণায় ২, মাদারীপুরে ১ ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জনের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer