প্রকাশিত: ০২/০৫/২০১৯ ৩:৫২ পিএম
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট::
ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার বেলা ১১টায় সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

জেনারেল আব্দুল আজিজ আহমেদ বলেন, ভারতের ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আশা ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সেনাবাহিনীর সব ডিভিশন ও এরিয়া হেডকোয়ার্টারকে প্রস্তুত রাখা হয়েছে। বেসামরিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। আমরা প্রস্তুতি নিয়েছি। দুর্যোগের পূর্বে, চলাকালে বা পরবর্তীতে যেকোনো দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত।

এ সময় সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লে. জেনারেল শফিকুর রহমান, ঢাকা ক্যান্টনমেন্ট লগ এরিয়ার জিওসি মেজর জেনারেল এসএম সফিউদ্দিন আহমেদ, ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার উজ জামানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আট ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও রানার্স আপ ২৪ পদাতিক ডিভিশন। পরে সেনাপ্রধান সাভার সেনানিবাসে হকি গ্রাউন্ড ও আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...