ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৪/২০২৪ ৬:৫৯ এএম

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের বালুচরে শোভা পাচ্ছে বিভিন্ন ফটোবুথ। নজর কাড়ছে ‘আই লাভ কক্সবাজার’, দোলনা, টেলিভিশন, দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য ও ঈদ মোবারক সজ্জ্বিত বেশ কয়েকটি গেইট। বিশাল সমুদ্রসৈকত বা সূর্যাস্তকে পেছনে রেখে এসব ফটোবুথে তোলা যাবে ছবি।

মূলত ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের টানা ছুটিতে আগত পর্যটকদের ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে আনন্দ দিতে এসব ফটোবুথ স্থাপন করা হয়েছে।

শুধু কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট নয়; এই ধরণের ফটোবুথ শোভা পাচ্ছে সৈকতের ৫টি পয়েন্টে। সৈকতের লাবনী পয়েন্ট ছাড়াও সুগন্ধা, কলাতলী, প্রেসিডেন্ট ও পাতুয়ারটেক পয়েন্টে স্থাপন করা হয়েছে এই ফটোবুথগুলো।

এবার ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ মিলিয়ে অনেকেই লম্বা ছুটি পেয়েছেন। টানা ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করবে লাখো পর্যটক। তাদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার। প্রশাসন বলছে, বাড়তি আনন্দ দিতে থাকছে নানা আয়োজন আর চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার। রয়েছে স্বচ্ছ নীল জলরাশির বিশাল সাগর, তার সামনে বিশাল বালিয়াড়ি। যার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। একটু ফুরসত পেলেই দূর-দূরান্ত থেকে এই সৈকতে ছুটে আসে হাজারো পর্যটক।

তবে এবার ঈদুল ফিতরের টানা ছুটির সঙ্গে পহেলা বৈশাখ যোগ হওয়াতে সেই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে কয়েক লাখে। যার কারণে ব্যস্ততা বেড়েছে সৈকত পাড়ের শামুক-ঝিনুক, আচার, শুটকি ও বার্মিজ পণ্যের দোকানে। এরই মধ্যে দোকানগুলোতে শুরু হয়েছে নতুন সাজ, থাকছে বাহারী পণ্য।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...