প্রকাশিত: ২১/১১/২০২০ ৩:৩৭ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি:
সারা বিশ্বে মুনাফেকরা যেভাবে ইসলামের বিরুদ্ধে বার বার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তা প্রতিহত করা দরকার। প্রয়োজনে সকল আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। অন্যতায় ইসলামের দুষমনেরা সহজের তাদের সুবিধা লুপে নিবে। সামনে যে দিন আসছে তা ঐক্যবদ্ধ হওয়ার সময়। খুব শিঘ্রই ইমাম মাহদির আগমন ঘটতে পারে। তাই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা সকল আলেম এক ও অভিন্ন। চাঁন্দেরঘোনা হিলফুলফুজুল ইসলামি ছাত্র পরিষদের মাহফিলে প্রধান বক্তার আলোচনায় মাওলানা তারিক মনোয়ার এসব কথাগুলো বলেন।

গতকাল (২০ নভেম্বর) রাতে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার চাঁন্দেরঘোনা কাটামোরা জামে মসজিদের খতিব মাওলানা সিরাজ উদ্দিন। এসময় বিশেষ বক্তা হিসাবে আলোচনা পেশ করেন মাওলানা আব্দু রহিম বাশরী, মাওলানা হাফেজ সাইফুল্লাহ, হাফেজ বেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, মাহফিল কমিটির উপদেষ্টা মাওলানা নুরুল আজিম, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা ফাজেল ইবনে শরিফ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উল্লাহ জিহাদি, মহিউদ্দিন প্রমুখ। তাছাড়াও এ মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। এদিকে স্বল্প সময়ে এ বিশাল মাহফিল সফল করার জন্যে যারা শ্রম, অর্থ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাহফিল পরিচালক মিছবাহ উদ্দিন। পাশাপাশি উপস্থিত সকল শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য- মাহফিল কমিটির অর্থ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সদস্য ছৈয়দ আকবর, আমানুল্লাহ আমান, বেলাল উদ্দিন, প্রবাসী আবুল কাশেম, আব্দু রহিম, মোগাম্মদ আলম, কামাল হোসেন, সদস্য- শাহিন, সোহেল, মিনহাজ, ফায়সাল, মুন্না ও দক্ষিন মেহেরঘোনা আল-আমিন ছাত্র সংসদের ২০ জনসহ শতাধিক যুবক স্বেচ্ছাসেবক কাজ করেন

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...