প্রকাশিত: ২০/০৭/২০১৯ ১২:০৪ পিএম , আপডেট: ২০/০৭/২০১৯ ১২:০৫ পিএম

যশোরে সিজার করতে গিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই কলেজছাত্রীর প্রেমিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা। পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
আসামিরা হলেন, যশোর নতুন উপশহরের শামীম হোসেন ও নাঈম হোসেন, নাসিম হোসেন।

নিহত কলেজছাত্রীর বাবা বলেন, শামীম বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করে। এতে আমার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শামীম তার গর্ভপাতের জন্য ওষুধ খাওয়ায়। ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আমার মেয়ে শামীমকে বিয়ের জন্য চাপ দেয়। তার মোবাইলের মেসেজে তার প্রমাণ আছে। কিন্তু শামীম বিয়ে না করার জন্য টালবাহানা শুরু করে।

মামলার তথ্য অনুযায়ী, ওই ছাত্রী নাসিম ও নাঈমের সঙ্গে একই কলেজে পড়তেন। তাদের মাধ্যমে শামীমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর শামীম বিয়ের প্রস্তাব দিয়ে তার কাছাকাছি আসার চেষ্টা করে। ৩ মে কলেজ ছুটির পর তাকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় শামীম। এরপর তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। ১২ জুলাই ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। কিন্তু লজ্জায় কাউকে কিছু বলতে পারেননি। ১৭ জুলাই তাকে যশোরের কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা। এরপর ইবনে সিনা হাসপাতালে তার অপারেশন করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ওই রাতেই তার মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক বলেন, ওই ছাত্রী আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু তার জরায়ুতে সমস্যা ছিল। বাচ্চা যেখানে কনসিভ করার কথা সেখানে না করে পাশের নালীতে করে। ফলে নালী বড় হয়ে তা ফেটে যায়। এ ধরনের সমস্যা হলে কোন নারী সন্তান জন্ম দিতে পারে না। বড় হওয়ার আগেই অপারেশন না করলে মায়ের মৃত্যু হয়। এ ক্ষেত্রে তাই হয়েছে।

যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক হোসেন জানিয়েছেন, মামলার পর অভিযান চালিয়ে শামীমের ছোট ভাই নাসিমকে গ্রেফতার করা হয়েছে। শামীমকে পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালী মডেল থানার ওসি (অপারেশন) শামসুদ্দোহা বলেন, বৃহস্পতিবার রাতেই ধর্ষণ মামলা হয়েছে। ওই কলেজছাত্রীর মৃত্যু হওয়ায় নতুন ধারা যোগ হবে। প্রধান আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...