উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/১১/২০২২ ৮:৩৭ পিএম

কক্সবাজার কারাগারের প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া অস্ত্র মামলার আসামী মুজিবুল আলম মজিয়া কে অস্ত্রসহ গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। শুক্রবার দিনগত রাতে তাকে উখিয়া টিভি টাওয়ার এলাকা থেকে এই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ। সারারাত ধরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি টাওয়ার এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মজিয়া কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার সাথে থাকা একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া মুজিবুল আলম মজিয়া (২৮) রোহিঙ্গা ক্যাম্প ২ এর ব্লক ডি-১৩ এর দীন মোহাম্মদের পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...