প্রকাশিত: ২৯/১২/২০১৮ ৭:৩৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
নির্বাচনে প্রার্থীর এজেন্টদের অনেক দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। একটি ইংরেজি জাতীয় দৈনিকের খবরের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘ওই পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রার্থীর এজেন্টদের হয়রানি করা হচ্ছে। এটা কাম্য নয়। কোনও এজেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি কোনও অভিযোগ না থাকলে পুলিশ কাউকে গ্রেফতার বা হয়রানি করবে না। নির্বাচনি দায়িত্ব পালনে তাদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে।’ শনিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘এজেন্টরা প্রার্থীর প্রতিনিধিত্ব করেন। তারা তাদের স্বার্থে কাজ করেন। নির্বাচনের ফল হাতে না পাওয়ার আগে কোনও অবস্থাতে তারা কেন্দ্র ত্যাগ করবেন না। কেউ যদি অবৈধভাবে এজেন্টকে কক্ষ ত্যাগ করতে বলে, তাহলে ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে।’

এই ভোটগ্রহণের প্রক্রিয়া তুলে ধরে সিইসি বলেন, ‘ভোটগ্রহণ শেষে কেন্দ্রে ভোট গণনা করা হবে। কোনও অবস্থাতেই কেন্দ্রের বাইরে ভোট গণনা করা যাবে না। গণনার পরে ফলের তালিকা প্রত্যেক এজেন্টকে সরবরাহ করতে হবে।’

এ সময় অন্যান্য কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer