উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ
কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে রোববার (১৫ সেপ্টেম্বর)।
দেশের ৬৩ জেলার বিদ্যালয়ে নিয়োগের জন্য এতে ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হয়েছেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বাংলানিউজকে জানিয়েছেন।
তিনি জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।
গত ২৪ ও ৩১ মে এবং ২১ ও ২৮ জুন লিখিত পরীক্ষায় ১৭ লাখ ৭৩ হাজার ৯১৭ জন অংশগ্রহণ করেছিলেন।
রবীন্দ্রনাথ রায় আরো জানান, উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রসহ ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।
ফলাফল dpe.gov.bd -তে পাওয়া যাবে।
পাঠকের মতামত