প্রকাশিত: ২৫/০৮/২০২০ ৮:০২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
স্বাস্থ্যবিধি মেনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানান, স্কুল খোলার বিষয়ে তিন ধরণের নির্দেশনা প্রাথমিক শিক্ষা একাডেমিকে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

সচিব বলেন, ‘যেহেতু সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ হয়নি, সেহেতু সেপ্টেম্বরকে এখন আর বিকল্প হিসেবে ধরছি না। আমরা অক্টোবর-নভেম্বরকে সামনে রেখে পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি, সেটাই অনুমোদন করেছে।’

প্রসঙ্গত, করোনার কারণে গেল মার্চ থেকে বন্ধ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ সময় বন্ধ থাকার পর কোন পদ্ধতিতে ক্লাস পরিচালনা হবে সে বিষয়েও নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলেও জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer