প্রকাশিত: ২৪/০২/২০১৯ ৭:৪৪ পিএম

ডেক্স রিপোর্ট::
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে।

বিমানটিতে অনবোর্ড যাত্রী ছিলেন সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল।

তিনি জানিয়েছেন, বিমান ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়।
আজ রবিবার বিকালে বিজি-১৪৭ নং ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিলো।

মঈনুদ্দিন খান বাদল জানান, অস্ত্র নিয়ে পাইলটের দিকে উদ্ধত হচ্ছিলো ওই সন্ত্রাসী। ফলে ফ্লাইটটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট এবং ক্রুরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজন একজন অস্ত্রধারী পাইলটসহ দুইজন ক্রুকে জিম্মি করে রেখেছে।

ঘটনার পরপরেই বিমান বন্দর বন্ধ করে দেয়া হয়। র‍্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...