প্রকাশিত: ০৩/০৫/২০১৭ ৬:৫৭ এএম

নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৬ মে কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামের জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে হবে। স্বাধীনতার ৪০ বছরে যে উন্নয়ন উখিয়া-টেকনাফে হয়নি গত ৮ বছরে সে উন্নয়নে হয়েছে। প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক, এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন সহ অনেক উন্নয়ন করেছেন। তাই শনিবারের জনসভাকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি আজ মঙ্গলবার টেকনাফে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬মে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে টেকনাফ আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠন ও জনপ্রতিনিধিদের যৌথ সভায় এসব কথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জাফর আলম চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহির হোসেন এম.এ, টেকনাফ পৌর আ’লীগের সাধারন সম্পাদক এম এ বাহাদুর, টেকনাফের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer