প্রকাশিত: ২২/১০/২০২১ ১০:৩১ এএম

টেকনাফ প্রতিনিধি :
‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ কৃষক লীগ টেকনাফ পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

টেকনাফ পৌর কৃষকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ আলম এর সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইউনুছ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য এম এ হাসেম। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন টেকনাফ উপজেলা কৃষক লীগের আহবায়ক এবিএম আবুল হোসেন রাজু।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষক লীগ কক্সবাজার মডেল জেলার সমন্বয়কারী টেকনাফ উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, জাহেদ হোসেন সম্রাট, পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কুল হোসেন চৌধুরী। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ আব্দুর রহমান বদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন থাকবে কৃষক এবং বাংলার মানুষের উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর তরফ থেকে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় ক্ষতিগ্রস্ত গরীব মানুষের জন্য প্রতিমাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে।
এসময় কৃষকলীগের নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা পদবী নিবেন, সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার করবেন। যদি প্রচার করেন তাহলে বাংলাদেশে কোনো অশুদ্ধ লোক রাজনৈতি চর্চা করার সুযোগ পাবে বলে মনে করিনা। তিনি সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে জোড়ে থাকার আহবান জানান।

উক্ত সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সৈয়দ আলমকে সভাপতি ঘোষণা করা হলেও রিপোর্ট লিখা পর্যন্ত সাধারণ সম্পাদকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer