ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৮/২০২৫ ৯:০৮ এএম

কক্সবাজারে যাওয়ার পথে লোহাগাড়ায় সরকারি গাড়িবহরের দুটি পাজেরো জিপ দুর্ঘটনায় পড়েছে। গতকাল রাত ৮টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের উপজেলার লোহারদীঘি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান জানান, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনটি পাজেরো জিপের একটি বহর প্রধান উপদেষ্টার অনুষ্ঠানের ডিউটির জন্য কক্সবাজার যাচ্ছিল। পথে লোহারদীঘির পাড় এলাকায় বহরের সামনে একটি মোটরসাইকেল চলে এলে প্রথম গাড়িটি ব্রেক করে। এসময় পেছনের গাড়িটি সামনেরটিকে ধাক্কা দেয়।

এতে দুটি গাড়িই সামনে ও পেছনের দিকে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। গাড়ি দুটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...