প্রকাশিত: ০২/১০/২০২০ ৮:৫৫ পিএম

নওগাঁর বদলগাছীতে প্রতারণা করতে গিয়ে পুলিশের এক এসআইসহ আরও ৩ যুবক আটক হয়েছেন।আজ (শুক্রবার) সন্ধ্যায় বাদলগাছি থানা পুলিশ তাদের আটক করে। নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- ঢাকা রিজাভ পুলিশের এসআই গোলাম মোস্তফা (৫০), তার ছেলে রকি (২৫), ছেলের বন্ধু সোহাগ (২৪) ও পারভেজ (২৫)। রকি ও পারভেজের পূর্নাঙ্গ ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা রিজাভ পুলিশের এসআই গোলাম মোস্তফা ছেলে ও ছেলের বন্ধুদের নিয়ে থানায় আসে। বদলগাছী থানার ওসি জোবায়ের হোসেনের কাছে ডিবি পরিচয় দেয় তারা।
অভিযান চালানোর নামে থানা পুলিশের সহায়তা চাইলে ওসি জোবায়ের হোসেনের মনে সন্দেহ বাসা বাধে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান তিনি। পরে ঘটনা ক্ষতিয়ে দেখে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। তখন তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ডিবি পোশাক ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, গোলাম মোস্তফা ইতোপূর্বে নওগাঁ গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বদলগাছী থানায় কিছু দিন দায়িত্ব পালন করেছেন। নওগাঁয় থাকাকালে স্থানীয়দের সাথে তার সখ্যতা গড়ে উঠে। সেই সূত্র ধরে ‘তক্ষক’ নামে একটি প্রাণী বেচা কেনার প্রতারণা করতে আসেন। আটকের পর গোলাম মোস্তফা এমনটিই স্বীকার করেছে পুলিশের কাছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer