প্রকাশিত: ১৩/০৫/২০২০ ৯:৪২ পিএম

গত ১৩ মে আলোকিত কক্সবাজার নামক একটি অনলাইন পোর্টালে প্রকাশিত ” ইনানী পুলিশ ফাঁড়ির আইসি সিদ্ধার্থের বিরুদ্ধে আ’লীগ ও কমিউনিটি পুলিশের অভিযোগ ” শিরোনাম সম্বলিত সংবাদের একাংশ আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ নাকি আমার দোকানে ঢুকে ২৮,০০০ টাকা লুট করে নিয়ে গেছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। করোনার কারণে এলাকায় লকডাউন চলাকালিন সময় আমার দোকানটি খোলা ছিল বিধায় পুলিশ আমার দোকানের পাশে গিয়ে দোকান বন্ধ করায়। কোন টাকা পয়সা নিয়ে যায়নি। এটিকে কতক কুচক্রী মহল ভিন্নভাবে পত্রিকায় প্রকাশ করিয়েছে। আমি সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোহাম্মদ শফি সওদাগর
মনখালী, কোনারপাড়া, উখিয়া, কক্সবাজা।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...