প্রকাশিত: ১৪/০৩/২০১৭ ৯:৩৮ এএম , আপডেট: ১৪/০৩/২০১৭ ৯:৩৯ এএম

পেকুয়া প্রতিনিধি::

পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে শালিসী বৈঠক চলাকালে বিবাদীকে পেঠালেন বাদি। এ সময় বাদি পরিষদের চেয়ারও ভাংচুর করেন। এ ঘটনায় খোদ ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত জনপ্রতিনিধিরা হতভম্ব হয়ে যান। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় উপস্থিত জনপ্রতিনিধি ও হামলায় আহত বিবাদী অভিযোগ করেন, বারবাকিয়া ইউনিয়নের বারইয়াকাটা গ্রামের মোহাম্মদ হোছাইনের ছেলে মো. ফোরকান ধনিয়াকাটা স্টেশনের ব্যবসায়ী জয়নাল আবেদীনের বিরুদ্ধে টাকা সংক্রান্ত বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল সোমবার বিচারের দিন ধার্য্য করেন চেয়ারম্যান মাওলানা এইচএম বদিউল আলম। দুপুর দুইটার দিকে বিবাদী জয়নাল আবেদীন গ্রাম আদালতে উপস্থিত হন। বিচারকেরাও যথাসময়ে গ্রাম আদালতে উপস্থিত হন। বাদি ফোরকান ৩টার দিকে উপস্থিত হয়ে বিবাদী জয়নাল আবেদীনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ার নিয়ে পেঠাতে থাকেন। একপর্যায়ে উপস্থিত জনপ্রতিনিধিরা বাদি মো. ফোরকানকে নিবৃত্ত করেন।

বিবাদী জয়নাল আবেদীন বলেন, ফোরকান তাকে মারধর করে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ইউপি কার্যালয় থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলা করবেন।

বারবাকিয়া ইউপি চেয়ারম্যান ও গ্রাম আদালতের বিচারক এইচ এম বদিউল আলম বলেন, সোমবার বিচারের দিন ধার্য্য ছিল। বাদি-বাবাদিও উপস্থিত হন। কিছু বুঝে উঠার আগেই বাদি ফোরকান বিবাদী জয়নাল আবেদিনের উপর হামলা চালায়। পরে বিবাদী জয়নালকে গ্রাম পুলিশ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer